‘হনুমানজি রামলালা দর্শনে এসেছিলেন’, প্রাণ প্রতিষ্ঠার একদিন যেতে না যেতে অদ্ভুত ঘটনা মন্দির প্রাঙ্গনে

অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে একটি বানর প্রবেশ করে। রামলালার মূর্তির সামনে কিছুক্ষণ কাটানোর পর বানরটি চলে যায়। রামজন্মভূমি ট্রাস্টের দাবি, রামলালার জন্যই এসেছিলেন বানরটি।

বানরের প্রবেশের ঘটনাটিকে ঘিরে রামভক্তদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকেই বিশ্বাস করেন যে, রামলালার জন্যই এসেছিলেন বানরটি। রামজন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকেও এটিকে একটি শুভ লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

রামজন্মভূমি ট্রাস্টের সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রামলালার সন্ধ্যারতির প্রস্তুতি চলছিল। এই সময় একটি বানর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। বানরটি মূর্তির সামনে গিয়ে কিছুক্ষণ কাটানোর পর চলে যায়।

বানরের প্রবেশের ঘটনাটি দেখে মন্দির বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দৌঁড়ে আসে। রামলালার মূর্তির ক্ষতি করতে পারে বলে আশঙ্কা হয়। নিরাপত্তাকর্মীরা বানরের দিকে ছুটে যেতেই, সে মন্দিরের উত্তরের গেটের দিকে চলে যায়। কিন্তু সেই সময় বন্ধ ছিল গেটটি। এরপর পূর্ব দিকের গেটে দিয়ে বাইরে চলে গিয়েছিল বানরটি।

রামজন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বানরটি রামলালার জন্য এসেছিলেন বলে তারা মনে করেন। রামলালা পরিদর্শনের জন্যই বানরটি এসেছিল বলে পোস্টে উল্লেখ করেছে রামমন্দির ট্রাস্ট কমিটি।

রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই ভক্তদের ঢল নেমেছে। প্রথম দিনে পাঁচ লাখের মতো ভক্তের সমাগম হয়েছে বলে জানা গিয়েছে। প্রথম দিনেই লাখ লাখ ভক্ত সমাগমকে ঘিরে মন্দির প্রাঙ্গন হয়েছে বিশৃঙ্খলা। ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের।