OMG! ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক নিষিদ্ধ, তবুও অসচেতন বাজারগুলি?

কেন্দ্র সারকারের পক্ষ থেকে দেশজুড়ে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহার করার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। দেশজুড়ে নতুন এই বিধি চালু হলেও বাংলার বিভিন্ন বাজারে এখনো দেখা যাচ্ছে অসচেতনতা।
কোথাও কোথাও এখনো দিব্যি ব্যবহার চলছে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে বিক্রেতারা বিধি মেনে ব্যবহার করছে ৭৫ মাইক্রোনের উপরের প্লাস্টিক। এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ‘একদিনে তো ম্যাজিক হবে না। আমরা সচেতনতামূলক প্রচার করছি। সমস্ত জায়গায় বলছি, সচেতন করছি।
প্রসঙ্গত, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার কিছু প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।
প্রথম পর্যায়ে, সরকার ১৯টি প্লাস্টিক পণ্য চিহ্নিত করেছে, যেগুলো খুব একটা কাজে আসে না, কিন্তু এদের প্রত্যেকেরই রয়েছে পরিবেশকে দূষিত করার সক্ষমতা।
শুক্রবারের ঘোষণা অনুযায়ী, এই পণ্যগুলো উৎপাদন, আমদানি, মজুদ, বিতরণ অথবা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত পণ্যের মধ্যে আছে প্লাস্টিকের কাপ, স্ট্র ও আইস ক্রিমের লাঠি।
সরকার জানিয়েছে, সেসব পণ্যই নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর বিকল্প খুব সহজেই পাওয়া যায়, যেমন বাঁশের চামচ ও কাঠের তৈরি আইসক্রিমের লাঠি।
আরও হাজারও প্লাস্টিকের পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে, যেমন প্লাস্টিকের ব্যাগ, জল ও সফট ড্রিংকসের বোতল এবং চিপস এর প্যাকেট। তবে কেন্দ্রীয় সরকার এসব পণ্যের উৎপাদকদের জন্য পুনচক্রীকরণ অথবা ব্যবহারের পর বর্জনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।