OMG! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, সিমলায় আতঙ্কে পর্যটকরা! দেখুন ভাইরাল ভিডিয়ো

হিমাচল প্রদেশের সিমলায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে। শহর থেকে প্রায় ১৬ মাইল দূরে মারাহওয়াগে পাহাড়ের ঢালে তৈরি একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়েছে। তবে আগেই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
প্রশাসন সূত্রে জানা গেছে, বহুতলটিকে অনেকদিন আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। বহুতলের দেওয়ালে ধরা পড়েছিল ফাটল। এরপরেই সম্ভাব্য বিপদের সম্ভাবনায় বহুতলের বাসিন্দাদের প্রশাসনের তরফে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ বহুতলটি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বহুতলটি ভেঙে পড়ার ফলে ধামিতে সরকারি কলেজে যাওয়ার রাস্তাটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু হয়েছে। তবে কখন যানবাহন চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে কোনও আশ্বাস দিতে পারেনি প্রশাসন।
#WATCH | Himachal Pradesh: A building with five stories collapsed in Shimla after cracks developed on the road near it. No casualties were reported.
The collapse in the Ghandal village of Dhami area damaged the road, causing traffic disruptions. (20.01)
(Video Source: Local,… pic.twitter.com/cpSzQqgwCO
— ANI (@ANI) January 20, 2024
সিমলা গ্রামীণের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নিশান্ত জানিয়েছেন, কয়েকদিন আগেই বাড়িটির দেওয়ালে ফাটল ধরা পড়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। ভূমিধসের কারণেই বহুতলটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ সরানোর পর ভেঙে পড়া বহুতলের কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।