মর্মান্তিক! আসতে চায়নি ছেলে, জোর করে ‘সুইমিং’ শেখাতে নিয়ে এসেছিলেন মা, মৃত্যু হলো শিশুর

সম্প্রতি লেকে রোয়িং শিখতে গিয়ে মৃত্যু হয় এক ছাত্রের। আর এবার সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হলো ৯ বছরের শিশুর। শুক্রবার সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হয় বিদীপ্ত ঘোষ নামের এক শিশুর।

জানাগেছে শুক্রবার বিকেলে হাওড়ার স্বামীজি সঙ্ঘ-র সুইমিং ক্লাবে সাঁতার শিখতে মায়ের সাথে এসেছিলো বিদীপ্ত। প্রশিক্ষকের তত্বাবধানেই বাকি শিশুদের সাথে সাঁতার শিখছিল সেও। কিন্তু আচমকাই সে অতিরিক্ত জল কেহই ফেলে।

প্রশিক্ষ সেই বিষয় খেয়াল করার আগেই প্রায় অচৈতন্য হয়ে পড়ে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তারা পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হাপিয়ে হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু ততক্ষনে মৃত্যু মুখে ঢোলে পড়ে বিদীপ্ত। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

মৃত শিশুর মা জানায় ‘শিশুটি এদিন সাঁতারে আসতে চাইছিল না। বাড়িতে লুকিয়ে পড়ছিল। ওকে প্রায় জোর করেই তিনি নিয়ে এসেছিলেন সাঁতারে। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা তিনি কল্পনাও করতে পারেননি। কাঁদতে কাঁদতে আক্ষেপ করতে থাকেন তিনি। ‘

মনে করা হচ্ছে হাপিয়ে গিয়ে শিশুটি অতিরিক্ত জল খেয়ে নিয়েছিল বলেই এমন ঘটেছে।

ঘটনার খবর পেয়ে চলে আসে চ্যাটার্জিহাট থানার পুলিস। কীভাবে, কার গাফিলতিতে এই ঘটনা ঘটলা তা তদন্ত শুরু করেছে পুলিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *