‘রাজনীতি হল রাজনীতি’, মলদ্বীপ পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্য

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মলদ্বীপের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের নীতির কথা বলেছেন। তিনি বলেন, “রাজনীতি হল রাজনীতি। আমরা এটা গ্যারান্টি দিতে পারি না যে রোজ প্রতিটি দেশ আমাদের সমর্থন করবে অথবা আমাদের কথায় একমত হবে। কখনও এটা ভালো না হতে পারে।”
নাগপুরে একটি জনসভায় জয়শঙ্কর বলেন, “আমরা চেষ্টা করি প্রতিবেশী আগে এই পলিসিতে চলি। ….কিন্তু সিরিয়াসলি আমরা চেষ্টা করছি গত ১০ বছর ধরে আমরা শক্তিশালী একটা সমণ্বয় তৈরির চেষ্টা করছি। যদিও পলিটিক্সের ওঠানামা থাকলেও সেই দেশের মানুষ, সেখানকার সমাজ সাধারণত ভারতের প্রতি তাঁদের ভালো অনুভূতি থাকে, তাঁরা বোঝেন ভালো সম্পর্ক রাখলে ভালোটা ঠিক কী হতে পারে!”
তিনি বলেন, “এবার প্রশ্ন এটা কীভাবে করলেন? এটা বাস্তবিক ক্ষেত্রে রাস্তা, বিদ্যুৎ সরবরাহ, জ্বালানি সরবরাহ, পর্যটক পাঠানো এগুলি আমরা করেই থাকি।এর মাধ্যমেও আমরা সম্পর্ক তৈরি করি। তবে মাঝেমধ্য়ে সম্পর্কগুলি ঠিকঠাক কাজ না করতে পারে, তখন আপনাকে চেষ্টা করতে হবে যাতে বিষয়গুলি যাতে ঠিকঠাক হয় তার চেষ্টা করতে হবে।”
জয়শঙ্করের এই বক্তব্যকে মলদ্বীপের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হচ্ছে। সম্প্রতি মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে নিয়ে আপত্তিজনক কিছু মন্তব্য করেছিলেন। তিনি ভারতকে মলদ্বীপের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও, তিনি ভারতকে মলদ্বীপ থেকে তার সেনা প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন।