BigNews:এবার থেকে ৫টা ৩০ পর্যন্ত খোলা BDO অফিস, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে BDO দের উদ্যেশে দিলেন বিশেষ বার্তা। মুখ্যমন্ত্রী আজ রাজ্যের সমস্ত BDO দের অফিসে বেশিক্ষন সময় থাকার জন্য অনুরোধ করেন।

তিনি আজ সভায় বলেন ‘আমি BDO দের অনুরোধ করব যাতে তারা ৫ টা ৩০ পর্যন্ত অফিসে থাকেন। ফলে সন্ধ্যার দিকে যারা আসবেন তারাও যাতে আপনার দেখা পান।’ মূলত সারামিক ও মজুরদের জন্যই মুখ্যমন্ত্রী মমতা এমন অনুরোধ করেছেন বলে মনে করছে প্রশাসনিক মহল।

প্রসঙ্গত, শ্রমিক ও মজুরদের কাজ সম্পন্ন করতে বিকেল ৫ টা বেজে যায়, তারপরে যদি তাদের BDO অফিসে কোনো কাজ থাকলেও তারা BDO অফিস বন্ধ থাকার কারণে যেতে পারেন না বা BDO র দেখা পাননা। সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা এমন নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *