অপরিশোধিত চিনি রপ্তানির চিন্তা-ভাবনা করছে ভারত

বন্দর ও গুদামে জমা হওয়া অপরিশোধিত চিনি রপ্তানির অনুমোদন দেওয়ার চিন্তা-ভাবনা করছে ভারত সরকার। দেশের বাণিজ্য ও সরকারি কর্মকর্তাদের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। কয়েক সপ্তাহ আগে দেশ চিনি রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে। বেঁধে দেয় সর্বোচ্চ রপ্তানি সীমা।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, অপরিশোধিত চিনি রপ্তানির বিষয়টি আমরা খতিয়ে দেখছি ও এটি আমাদের বিবেচনায় রয়েছে।

জানা গেছে, অপরিশোধিত চিনির মজুদের পরিমাণ প্রায় পাঁচ লাখ টন হয়েছে। যার মধ্যে দুই লাখ টন বন্দরগুলোতে আটকা পড়েছে।

নিজ দেশের অভ্যন্তরে দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চিনি রপ্তানি সীমিত করেছে ভারত। চলতি মৌসুমে চিনির রপ্তানি এক কোটি টনে সীমাবদ্ধ করেছে দেশ।

বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক ভারত, রপ্তানিতে তাদের অবস্থান কেবল ব্রাজিলের পেছনে। ভারত বিশ্বের অন্তত ১২১টি দেশে চিনি রপ্তানি করলেও তাদের প্রধান ক্রেতা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সুদান ও সংযুক্ত আরব আমিরাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *