৫৫ হাজার টাকার লোভে নিজের বোনকেই বিয়ে করল ভাই! অদ্ভুত ঘটনা ভারতের এই রাজ্যে

উত্তর প্রদেশের হাথরস জেলায় ঘটেছে এক অদ্ভুত ঘটনা। মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনা প্রকল্পের ৫৫ হাজার টাকা পেতে এক ভাই নিজের বোনকেই বিয়ে করে ফেলল। শুধু তাই নয়, এই প্রকল্পের টাকা পেতে দু’জন মহিলা দ্বিতীয়বার বিয়েও করে ফেলেছেন।

জানা গেছে, হাথরস জেলার সিকন্দরারাউ অঞ্চলে গত শনিবার একটি গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে অংশ নিতে আসা একটি পরিবারের ভাই-বোনকে বিয়ের রেজিস্ট্রেশন করাতে এসেছিল। কিন্তু, তাদের কাগজপত্র দেখতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা সন্দেহ করেন। পরে, তদন্ত করে জানা যায় যে, ভাই-বোন দুজনেই বিবাহিত। কিন্তু, সরকারি প্রকল্পের টাকা পেতে তারা ভুয়ো পরিচয়ে বিয়ের রেজিস্ট্রেশন করিয়েছিলেন।

এই ঘটনার পর, নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে SDM-এর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ভাই-বোন দুজনেই বিবাহিত হওয়া সত্ত্বেও, ভুয়ো পরিচয়ে বিয়ের রেজিস্ট্রেশন করিয়ে সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন।

এদিকে, এই ঘটনার জেরে প্রশাসনের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনিক আধিকারিকরা আশঙ্কা করছেন, গণবিবাহের আসরে এমন আরও অনেকেই ভুয়ো পরিচয়ে রেজিস্ট্রেশন করিয়ে সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন।

এই ঘটনার বিষয়ে হাথরসের জেলা অধিকারী অর্চনা বর্মা বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। কেন এমনটা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *