‘লিফট দেওয়ার নামে’ গাড়িতে তুলে মা-মেয়েকে গণধর্ষণ, ফেরার অভিযুক্ত

উত্তরাখণ্ডে এক নারীকে লিফট দেওয়ার কথা বলে চলন্ত গাড়িতে ওই নারী ও তার ছয় বছর বয়সী মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

উত্তরাখণ্ডের হাঁড়িধর শহরের রুরকি এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে সোমবার জানিয়েছে এনডিটিভি।

পুলিশ বলছে, ধর্ষণের শিকার ওই নারী একজন ভিক্ষুক। মেয়েকে নিয়ে বস্তিতে ফেরার সময় সনু নামে এক ব্যক্তি তার গাড়িতে তাদের তুলে তার বন্ধুদের নিয়ে চলন্ত গাড়িতেই মা-মেয়েকে পালাক্রমে ধর্ষণ করেন।

স্থানীয় পুলিশ সুপার প্রামেন্দ্র দোভাল জানান, ডাক্তারি পরীক্ষায় মা-মেয়ের ধর্ষণের সত্যতা মিলেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে রোববার থেকে অভিযান শুরু হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, রিকশায় করে বাড়ি ফেরার সময় মা-মেয়েকে গাড়িতে তুলে নেন সনু। এর পর চলন্ত গাড়িতে তাদের দুজনকে ধর্ষণ করেন তিনি ও তার বন্ধুরা।

একপর্যায়ে তাদের গাড়ি থেকে ফেলা দেওয়া হয়। পরে মা-মেয়ে থানায় পৌঁছে অভিযোগ দেন।

গাড়িটিতে ঠিক কতজন ছিলেন নির্যাতনের শিকার নারী তা নিশ্চিত করে জানাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *