Giorgia Meloni : ‘ইউরোপে ইসলামের ঠাঁই নেই’, বিস্ফোরক বার্তা দিলেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসলাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউরোপে ইসলামের কোনও স্থান নেই। তাঁর এই মন্তব্য নিয়ে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।
সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রীর দলের পক্ষ থেকে রোমে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ইসলাম নিয়ে সরব হন মেলোনি। তিনি বলেন, ইসলামে বর্ণিত সংস্কৃতি ইউরোপীয় সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে কোনও মিল নেই।
মেলোনি বলেন, সৌদি আরব ইতালিতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অর্থায়ন করে, যেখানে কার্যকর করা হয়েছে শারিয়া আইন। তিনি বলেন, ইতালিতে শারিয়া আইন প্রয়োগ করতে দেওয়া হবে না।
মেলোনি সৌদি আরবের কঠোর শরিয়া আইনের সমালোচনাও করেছেন। তিনি বলেন, শরিয়া একটি ব্যভিচার। এই আইনে ধর্মত্যাগ ও সমকামিতার জন্য যে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে, তারও কড়া নিন্দা করেছেন মেলোনি।
মেলোনির এই ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করে সরব হয়েছে ইসলামিক দেশগুলি। মন্তব্য প্রত্যাহার করা না হলে, পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে দেশগুলির পক্ষ থেকে দেওয়া হয়েছে হুঁশিয়ারি।
ইতালির প্রধানমন্ত্রী হওয়ার পর বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত নিয়েছেন মেলোনি। সম্প্রতি তিনি ইতালির প্রধানমন্ত্রী হওয়ার পর বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইতালিকে চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তি থেকে বেরিয়ে এসেছে।
রোমের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও। তিনি বিশ্বব্যাপী উদ্বাস্তুদের যে চাপ তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সমস্যা সমাধানের জন্য নতুন নীতি তৈরি করার উপর জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শরণার্থী সংখ্যার বৃদ্ধি, ইউরোপের কিছু অংশকে প্রভাবিত করতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন সুনক।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসলাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউরোপে ইসলামের কোনও স্থান নেই। তাঁর এই মন্তব্য নিয়ে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। মেলোনির এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে ইসলামিক দেশগুলি।