Recipe: ভাতের সাথে মেখে খান মুরগির মালাইকারি, শিখেনিন তৈরির সহজ রেসিপি

চিংড়ির মালাইকারি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল বটে। তাই তো মালাইকারি নাম শুনলেই মনে পড়ে চিংড়ির কথা। তবে শুধু চিংড়ি নয় মুরগি দিয়েও রান্না করতে পারবেন মালাইকারি। গতানুগতিক মুরগির ঝোল, ভুনা না খেয়ে স্বাদ বদলাতে এভাবে রান্না করতে পারেন।

খুব সহজ উপায়ে মুরগির মালাইকারি রান্না করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপিটি-

উপকরণ
১. মুরগির মাংস ১ কেজি
২. নারকেলের দুধ ২ কাপ
৩. মিষ্টি দই ২ টেবিল চামচ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. কাঁচা মরিচ ৫-৬টি
৭. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৮. কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ
৯. দারচিনি ২ টুকরো
১০. এলাচ ৪টি
১১. ডিম ১টি
১২. বাদামকুচি ১ চা চামচ
১৩. ময়দা ১ টেবিল চামচ
১৪. ঘি ১ টেবিল চামচ
১৫. লবণ পরিমাণ মতো
১৬. টমেটো পিউরি ৪ চা চামচ
১৭. মরিচ গুঁড়া ২ চা চামচ
১৮. তেল প্রয়োজন মতো

পদ্ধতি
প্রথমে মাংসর টুকরোগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এবার এর সঙ্গে আদা-রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, ময়দা এবং ডিম ফাটিয়ে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করুন।

চুলায় প্যান বসিয়ে গরম করে নিন। অল্প ঘি আর তেল দিয়ে গরম করে তাতে মাংসের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিন। একই প্যানে পেঁয়াজ বাটা, দারচিনি ও এলাচ দিয়ে একটু ভেজে নিন। এবার এতে আদা-রসুন বাটা, হলুদ ও শুকনা মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *