উদ্ধার দু’‌কেজি ওজনের হাতির দাঁত, বন দফতরের হাতে গ্রেফতার ৩ পাচারকারী

বেশ কিছুদিন ধরেই বন দফতর খবর পাচ্ছিল রাতের অন্ধকারে হাতির দাঁত পাচার বেড়েছে। তদন্তে নেমে পড়ে বন দফতর। আর গতকাল শুক্রবার শিলিগুড়ির চাম্পাসারি এলাকা থেকে দুটি হাতির দাঁত-সহ তিনজনকে গ্রেফতার করে।

বন দফতর সূত্রে খবর, গোপন সূত্রে পাচারের খবর পেয়ে ঘাপটি মেরে বসে থাকেন বন দফতরের অফিসাররা। আর ঠিক সময়ে পৌঁছে যায় পাচারের ঠিকানায়। সেখানে ক্রেতা সেজে অভিযানে নামে আমবাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা। সেটা চিনতে পারেনি পাচারকারীরা। একেবারে বমাল ধরা পড়ে যায়।

বন দফতর সূত্রে খবর, কয়েকদিন আগে থেকেই এলাকায় পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছিল। তাই এই খবর পেয়ে অপারেশনের ছক সাজানো হয়। তারপর ক্রেতা সেজে অভিযানে নামা হয়।

বন দফতরের অনুমান, এই তিনজন অসম থেকে হাতির দাঁত পাচার করে শিলিগুড়ি নিয়ে আসছিল। তারপর অন্য রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যা আইনে মামলা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *