পদ্মাসেতুর নাট-বল্টু খুলে ভিডিও, গ্রেফতার হলেন যুবক ও তার বন্ধুরা

পদ্মাসেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ নামের সেই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। মামলায় বায়েজিদ ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরো কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।
তিনি জানান, পদ্মাসেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এতে বোঝা যায় এটি হাত দিয়ে খোলা হয়নি, সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
এর আগে, রোববার বিকেলে বায়েজিদকে বাংলাদেশের ঢাকার শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। তার বাড়ি পটুয়াখালীতে।
শনিবার পদ্মাসেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষ হতেই মূল সেতুতে উঠে পড়েন বেশকিছু সংখ্যক মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেন। আজ সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ।
৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন তালহা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ওই যুবক জানিয়েছে, নিজের মোটরসাইকেলে থাকা টুলবক্সে থাকা যন্ত্র দিয়ে সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করছে সে। তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সরকারি সম্পত্তি বিনষ্টের চেষ্টার অভিযোগ এনে মামলা হবে।
সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মাসেতুতে দিনভর গণপরিবহন ছাড়া বিভিন্ন গাড়িকে সেতুতে থামতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি।