তিন বউয়ের এক স্বামী, যুবকের বাড়ির সামনে যৌথভাবে ধরনা দিলেন দুই স্ত্রী! এলাকায় চাঞ্চল্য

কালনার ধর্মডাঙা এলাকার বাসিন্দা শুভংকর হালদারের বিরুদ্ধে তিন বিয়ে করার অভিযোগ উঠেছে। তার দুই স্ত্রী যৌথভাবে শুক্রবার দুপুরে তার বাড়ির সামনে ধরনা দিয়েছেন।

ধরণা দেওয়া দুই স্ত্রী হলেন মনিকা ও কাকুলি। মনিকা শুভংকরের প্রথম স্ত্রী। তিনি অভিযোগ করেন, স্বামী তাকে খেতে দিতেন না, সন্তানদের দেখভাল করতেন না। এমনকি আগেও তার একটি বিয়ে হয়েছে সে কথা তিনি বেমালুম চেপে গিয়েছিলেন। একসময় স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তিনি বাপের বাড়িতে ঠাঁই নিয়েছিলেন।

কাকুলি শুভংকরের তৃতীয় স্ত্রী। তিনি অভিযোগ করেন, শুভংকর তাকে বলেছিলেন তার আগের বিয়ে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাকে রেজিস্ট্রি করে বিয়েও করেছিলেন। কিন্তু এখানে এসে জানতে পারেন শুভংকরের আগের পক্ষের স্ত্রী রয়েছে।

ধরণা দিয়ে দুই স্ত্রী দাবি করেন, শুভংকর তাদের দায়িত্ব নিতে হবে এবং সসম্মানে ঘরে তুলতে হবে। তারা বলেন, শুভংকর তাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে।

অন্যদিকে, শুভংকর এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার স্ত্রী মনিকা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং বাপের বাড়িতে থাকত। তিনি আর কোনও বিয়ে করেননি।

এই ঘটনায় কালনার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পঞ্চায়েতের কাছে সমস্ত নথিপত্র জমা দিয়েছেন নিজেকে শুভংকরের তৃতীয় স্ত্রী বলে দাবি করা কাকুলি। পঞ্চায়েত এখন এই বিষয়ে তদন্ত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *