OMG! এবার মাছেও মেশানো হচ্ছে রং, বিকল হতে পারে লিভার-কিডনি

বিভিন্ন জিনিসপত্র মিশিয়ে খাবারকে আকর্ষণীয় করতে গিয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি ডেকে আনছেন ব্যবসায়ীরা। এমন অভিযোগ প্রায়শই পাওয়া যায়। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতে মাছে রং মেশানোর অভিযোগ উঠেছে।

নিউজ ১৮- এর খবরে জানানো হয়, স্বাভাবিক রঙের জায়গায় মাছকে লাল-হলুদ বিভিন্ন রঙে রঙিন করা হচ্ছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন- মাছ একটু রঙিন না হলে ক্রেতারা না কি নিতে চায় না। মাছের রঙ যদি একটু ফ্যাকাসে হয়, তাহলে মানুষ মাছ পছন্দ করে না।

বাজারে প্রচুর নদীর মাছ রয়েছে, যেগুলো রেড-অক্সাইড জাতীয় রং দিয়ে রঙিন করা থাকে। রেড-ক্সাইড একটি কৃত্রিম রং। মাছ ব্যবসায়ীরা দাবি করেন, মাছ জলে ধুয়ে ফেলার পর এই রং চলে যায়। ফলে মানুষের স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হয় না।

কিন্তু মৎস্য বিজ্ঞানী থেকে শুরু করে খাদ্য গবেষকরা দাবি করছেন, মাছ যতই ধোয়া হোক। রেড-অক্সাইডের মতো রং মাছের এমন কিছু অংশে প্রবেশ করে। যার ফলে জল দিয়ে ধুলেও সেগুলো বেরিয়ে আসে না।

খাদ্য গবেষক ড. প্রশান্ত কুমার বিশ্বাস জানিয়েছেন, মাছ খাওয়ার সময় রেড-অক্সাইড মানুষের দেহে প্রবেশ করে। যা ভয়ঙ্করভাবে মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে খাবারে যে রং মেশানো হয়। সেগুলো পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য থেকে তৈরি হয়। এই রং খুবই সূক্ষ্ম আকার হওয়ার ফলে মাছের ভেতরে ঢুকে যায়। যতই জল দিয়ে পরিষ্কার করা হোক। সেগুলো পুরো বেরিয়ে আসে না। যার ফলে মানুষের দুরারোগ্য ক্যান্সারের মতো রোগ হতে পারে। স্নায়ুতন্ত্রের ক্ষতি থেকে শুরু করে লিভার, কিডনি বিকল হতে পারে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *