ট্রাম্প ভোট না দাঁড়ালে, আমিও নিশ্চিত নই: বাইডেন

পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প যদি ২০২৪ সালে হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেটি নিশ্চিত নয়। মঙ্গলবার রাজনৈতিক দল ডেমোক্র্যাটসের নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এমন মন্তব্য করেছেন জো বাইডেন।

বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক দাতাদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, ‘‘যদি ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে আমিও প্রতিদ্বন্দ্বিতা করবো কি না সেটি নিশ্চিত নয়।’’

তিনি বলেন, তবে আমরা তাকে (ডোনাল্ড ট্রাম্প) জয়ী হতে দিতে পারি না। দেশের মঙ্গলের জন্যই আমরা এটা হতে দিতে পারি না।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কী ধরনের ঝুঁকি রয়েছে, তার ব্যাখ্যায় জো বাইডেন বলেন, ট্রাম্প এবং তার মাগা (মেইক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকানরা ‘‘আমেরিকান গণতন্ত্র ধ্বংস করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’’

‘‘জো বাইডেন আমেরিকান গণতন্ত্র ধ্বংস’’ করছেন বলে গত শনিবার আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন অভিযোগের পর জো বাইডেন আগামী নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন।

ট্রাম্প বলেছিলেন, জো বাইডেন আমেরিকান গণতন্ত্রের রক্ষক নন। জো বাইডেন আমেরিকান গণতন্ত্র ধ্বংসকারী। এটা তিনি এবং তার লোকজনই করছেন। তারা আমেরিকান স্বপ্নের ধ্বংসকারী। তাদের অফিসে আমেরিকান স্বপ্ন মারা গেছে।

সূত্র: আনাদোলু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *