OMG! চার বছর ধরে ‘বন্দি’ মহিলা, নিজের দাদাই আটকে রেখেছিলো ঘরে

আজও কাউকে শাস্তি দিতে বেছে নেওয়া হয় প্রাচীন বর্বর প্রথা। সমাজের অন্দরে পৌঁছে গেলে এখনো মানুষ কু-প্রথা থেকে শুরু করে প্রাচীন কিছু স্বঘোষিত শাস্তি মূলক বিষয় অন্যের উপর চাপিয়ে দেয়। যার চিত্র স্বরূপ দেখা যায় সন্মান রক্ষায় খুন করা হয় পরিবারের লোক কেও।
সেরকমই এক ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদ। চার বছর ধরে একটি ঘরে তালা বদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল তরুণীকে। এমন এক ঘরে তাকে রাখা হয়েছিল যে ঘরে সূর্যের আলো পর্যন্ত ঢোকেনা। সেখানেই তাকে করতে হতো কাছে দাওয়া, থেকে প্রকৃতির ডাকে সারা দেওয়া কাজ।
স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে রবিবার বছর চল্লিশের ওই মহিলাকে নিজের দাদার বাড়ি থেকে পুলিশের সোহায়তায় উদ্ধার করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। দাদা নিজের এই নিন্দা জনক কাজের সপক্ষে যুক্তি দিয়েছেন যে তার বোন যখন -তখন বাড়ি ছেড়ে চলে যেত সেই বিষয় আটকাতেই তিনি একাজ করেন।