‘স্কুল শিক্ষক হলে যোগাযোগ করবেন না’ -পাত্র চাই বিজ্ঞাপন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

একসময় শিক্ষক পাত্রের জন্য হন্যে হয়ে ঘুরতো মেয়ের বাবা। সম্রাটকে নিয়োগ দুর্নীতি বদলে দিয়েছে যেন সেই চিত্র। কিছুদিন আগেই হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গেছে ২৬৯ স্কুল শিক্ষকের। অনেক সরকারি স্কুল শিক্ষকের বাড়িতে নেমে এসেছে অন্ধকার। সমাজে মলিন হয়ে গেছে তাদের শিক্ষক পরিচয়।

আর এবার সেই সামাজিক প্রভাব দেখা গেলো পত্রিকার পাত্র চাই বিজ্ঞাপনে। আর বিজ্ঞাপন দেখলে মনে হবে যেন আর বৌ জুটবেনা শিক্ষকতার চাকরি করা যুবকদের! এই মুহূর্তে এসএসসি, টেট কেলেঙ্কারি হওয়ার ফলে করুন অবস্থা রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের।

সম্প্রতি উত্তরবঙ্গের এক বাসিন্দা পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন পত্রিকায়। সেই বিজ্ঞাপনে স্পষ্ট লিখেছেন যে তিনি পাত্র হিসেবে স্কুল শিক্ষক চাননা। আর এই বিজ্ঞাপন চোখে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিজ্ঞাপনে লেখা রয়েছে সরকারি চাকরি ওয়ালা উপযুক্ত পাত্র চাই ,তবে তার মাঝে ব্রাকেট করে লেখা রয়েছে স্কুল শিক্ষক ব্যাতিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *