BigNews: ‘বিনামূল্যে রেশন’ বন্ধ হতে পারে পুজোর আগেই? বাড়ছে রাজকোষে চাপ

করোনা কালে মানুষের দুর্দশার কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্র সরকার শুরু করেন গরিব কল্যাণ অন্য যোজনা। তবে এখন মনে করা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের পর থেকে বন্ধ হয়ে যেতে পারে এই যোজনা।

কারণ ব্যয় বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু করণের প্রভাব এইমুহূর্তে কমে গেছে অনেকটাই তাই হয়ত এই স্কিম বন্ধ করে দেওয়া হতে পারে। জানাগেছে এই স্কিমটি দেশের লক্ষাধিক পরিবারকে স্বস্তি দিলেও কোষাগারে বাড়াচ্ছে চাপ।

অপরদিকে বাংলায় এখনো পর্যন্ত ৬৮ লক্ষ ভুয়ো রেশনকার্ড ধরা পড়েছে । এতদিন ধরে ভুয়ো রেশন কার্ড কাজে লাগানোর ফলে ভর্তুকি দেওয়া চাল -গম বেহাত হয়ে যাচ্ছিল সরকারের। এখন মোদী সরকার শব্দ পদক্ষেপ নিয়ে সেই সব রেশন কার্ড বাতিল করে দিয়েছে।

কেন্দ্রীয় সরকারের খাদ্য ও গণবন্টন মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বাতিল হয়ে যাওয়া রেশন কার্ডের সংখ্যার নিরিখে দেশে উত্তর প্রদেশের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। অদাহ্র সংযোগের মাধ্যমেই এই ভুয়ো রেশনকার্ড গুলো সনাক্ত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *