চীনে করোনার পর রহস্যজনক নিউমোনিয়া, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাস মহামারীর পর এবার চিনে রহস্যজনক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। বেজিং এবং লিয়াওনিং প্রদেশে শয়ে শয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সেখানকার একাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে।
আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর এবং ফুসফুসের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু কাশি নেই। এই রহস্যজনক নিউমোনিয়ার জন্য কোন ভাইরাস দায়ী তা এখনও নিশ্চিত নয়।
চিনের এক চিকিৎসক জানান, কোভিডের সময়কার ঘটনা মনে করিয়ে দিচ্ছে এই পরিস্থিতি। তবে, এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই নিউমোনিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বেজিংয়ের কাছ থেকে তথ্য চেয়েছে।
চিনের তরফে বলা হয়েছে, ভাইরাসের প্রভাবেই এই রোগ ছড়িয়েছে। তবে, ভয়ের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করা হয়েছে।
চিকিৎসকদের অনুমান, এটি মাইকোপ্লাজমা নিউমোনিয়ার প্রাদুর্ভাব। যা, সাধারণত একটি সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণ। যা, কম বয়সীদের প্রভাবিত করে।
এই নিউমোনিয়ায় আক্রান্ত হলে, সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।