Recipe: সন্ধ্যার স্নাক্সে রাখুন জিভে জল আনা ডিম কাবাব, শিখেনিন বানানোর পদ্ধতি

ডিম খেতে কমবেশি সবাই পছন্দ করেন। সেদ্ধ থেকে শুরু করে ডিম ভাজি কিংবা ভুনা কমবেশি প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে। তবে ডিমের একঘেয়েমি পদ খেতে খেতে অরুচি বোধ করেন অনেকেই।

তারা চাইলে তৈরি করতে পারেন ডিম কাবাব। এটি খেতে খুবই মজাদার। চাইলে খুব সহজেই ঝটপট তৈরি করতে পারেন এই পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ডিম ৬টি
২. বেসন ১৫০ গ্রাম
৩. পেঁয়াজ কুচি ১টি
৪. গরম মসলা এক চা চামচ
৫. মরিচের গুঁড়া দেড় চা চামচ
৬. লবণ, গোলমরিচ, ধনেপাতা পরিমাণমতো
৭. পাউরুটির গুঁড়া ১ কাপ ও
৮. তেল পরিমাণমতো।

পদ্ধতি
লবণ দিয়ে প্রথমে ডিমগুলো আগে সেদ্ধ করে নিতে হবে। এরপর খোসা ছাড়িয়ে চটকে নিন। তেল ও পাউরুটি গুঁড়া বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

সামান্য জলও মিশিয়ে দিতে পারেন। তবে বেশি জল যেন না হয়। এবার ছোট ছোট কবাবের মতো করে গড়ে নিন।

পাউরুটির গুঁড়া আরও মাখিয়ে আধা ঘণ্টা ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে গরম তেলে কাবাব ভেজে নিন। চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন ডিমের মাজাদার কবাব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *