BigNews: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা বাঙালি অভিনেত্রীর, ভর্তি হলেন হাসপাতলে

সময় যেন ভালো যাচ্ছে না টলিউড ইন্ডাস্ট্রির। বিনোদন জগৎ থেকে একের পর এক আসছে অপ্রিয় সংবাদ। কিছুদিন আগেই জনপ্রিয় বলিউড শিল্পী কেকের মৃত্যুর খবরের রেশ কাটতে না কাটতেই এলো আর এক দুঃসংবাদ।

ফের শহরে আত্মহত্যার চেষ্টা করলেন মডেল ও অভিনেত্রী দেবলীনা দে। ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকাতে। প্রাণে বাঁচলেও আপাতত ভর্তি রয়েছেন মুকুন্দুপুরের বেসরকারি এক হাসপাতালে। এই মুহূর্তে তার অবস্থা আশংকা জনক।

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করার আগে তিনি ফেসবুকে  তার পরিবারের বিরুদ্ধে একটি পোস্ট করেন, তারপর খেয়ে ফেলেন একাধিক ঘুমের ওষুধ। খবর অনুযায়ী টলিউডে তিনি মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন তথ্যচিত্রে অভিনয় করেছেন।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে টলিউডে নতুন কোনো কাজ ও সুযোগ না পার কারণে হয়তো বাধে পারিবারিক বিবাদ। আর সেই কারণেই আত্মহত্যার পথ বেঁচে নেন এই উঠতি মডেল তথা অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *