SPORT: হঠাৎ করেই মাঠে প্রবেশ যুবকের, ফাইনালে স্টেডিয়ামে ঢোকা সেই দর্শককে যা করা হয়েছে

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে স্টেডিয়ামের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কঠোর নিরাপত্তার মাঝেই ম্যাচ চলাকালীন সময় গ্যালারি থেকে একজন দর্শক মাঠে ঢুকে পড়েন। এ সময় উইকেট থাকা কোহলিকে জড়িয়েও ধরেন সেই দর্শক।

জানা গেছে, বিশ্বকাপ ফাইনালে মাঠে প্রবেশ করা ওই সমর্থকের নাম ওয়েন জনসন। তার হাতে ছিল একটি পতাকা। ফিলিস্তিনের পতাকা সম্বলিত মাস্কও পরতে দেখা যায় এই কোহলি ভক্তকে। তার গায়ে থাকা টি-শার্টে ফিলিস্তিনে হামলার প্রতিবাদও জানানো হয়।

ফাইনাল ম্যাচের ১৪তম ওভারে ঘটে এই ঘটনা। অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির পর মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ ছিল খেলা। অতি দ্রুত সময়ের মধ্যেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন।

ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, ২৪ বছর বয়সী জনসনকে একদিনের রিমান্ড নিয়েছে পুলিশ। তিনি সোলার প্যানেলে চাকরি করেন। তার বাবা চীনের নাগরিক এবং মা ফিলিপাইনের। পুলিশ জানিয়েছে, কোহলিকে জড়িয়ে ধরার জন্যই মাঠে প্রবেশ করেছিল জনসন। অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না বলেও জানায় পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *