SPORTS: চোখের জল মুছিয়ে বিরাট-রোহিতদের বাড়িতে আমন্ত্রণ করলেন মোদী, দেখুন ভিডিয়ো

একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে হতাশায় ভেঙে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। ঠিক সেইসময় ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। আর ঝড়ের গতিতে তা শেয়ারও হচ্ছে।
ভিডিয়োতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদী প্রথমে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে যান। তাঁদের কাঁধে হাত রেখে স্বান্ত্বনা দেন। তিনি বলেন, “মন খারাপ করার দরকার নেই। হার-জিত তো লেগেই থাকে। গত ১০ ম্যাচে তোমরা যথেষ্ট ভালো খেলেছ। আমাদের গৌরবান্বিত করেছ।”
এরপর প্রধানমন্ত্রী মোদী ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক করার জন্য খানিকটা হাসি-ঠাট্টা করেন। তিনি জাদেজাকে ‘বাবু’ বলে সম্বোধন করেন। পাশাপাশি জসপ্রীত বুমরাহের সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলেন। জিজ্ঞাসা করেন যে বুমরাহও বলতে পারেন কি না। জবাবে টিম ইন্ডিয়ার এই তারকা পেসার বলেন, কিছু কিছু বলতে পারেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী মোদী ভারতের সবথেকে সফল বোলার মহম্মদ সামির কাছে যান। সামি তাঁর বুকে মাথা রেখে হাউহাউ করে কেঁদে ফেলেন। প্রধানমন্ত্রী সামিকে আলিঙ্গন করে বলেন, “তুমি খুব ভালো বোলিং করেছ। তুমি আমাদের গর্বিত করেছ।”
#Watch: Prime Minister Narendra Modi boosting the morale of the Indian cricket team in the dressing room post the ICC Cricket World Cup Final. pic.twitter.com/19KKi95aHh
— Pooja Mehta (@pooja_news) November 21, 2023
প্রধানমন্ত্রী মোদীর উৎসাহে ক্রিকেটারদের মুখে হাসি ফুটে ওঠে। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।