বলিউডের শীর্ষ ৫ ধনকুবের নায়িকার আয় জানলে চমকে উঠবেন

বিশ্বজুড়ে বলিউড নায়িকারা কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন, নিজেদেরকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ফলে তাদের নিয়ে কৌতূহলের যেন কোন শেষ নেই। নতুন কোন ছবিতে কাজ করছেন, কাকে ডেট করছেন, স্বাস্থ্য ঠিক রাখতে কী খাচ্ছেন থেকে শুরু করে তাদের আয় কতো- সবকিছুই জানতে চান তাদের ভক্তরা।
আজ জেনে নিন, বলিউডের শীর্ষ ৫ ধনকুবের নায়িকার আয়। তারা যে শুধু অভিনয়ের মাধ্যমেই আয় করছেন, তা নয়। বিজ্ঞাপন, ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ডের পণ্যদূত হওয়ার সুবাদেও তাদের একটা বড় অংশ আয় করে থাকেন।
ঐশ্বর্য রাই বচ্চন

সেলিব্রিটি নেট ওয়ার্থ এর তথ্যানুসারে, ঐশ্বর্যর মোট আয় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। দীর্ঘদিন ছবি মুক্তি না পেলেও এই অভিনেত্রী আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছেন বলিউডের অনেক বাঘা তারকাদের।

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের পাশাপাশি হলিউডও দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার নেট ওয়ার্থ ৭০ মিলিয়ন মার্কিন ডলার! সম্প্রতি নিউইয়র্কে একটি রেস্তোরাঁ খুলেছেন ‘পিসি’।
কারিনা কাপুর খান
১৫টির বেশি ব্র্যান্ড এন্ডর্স করেন কারিনা কাপুর খান। সব মিলিয়ে তার নেট ওয়ার্থ ৬০ মিলিয়ন মার্কিন ডলার।
আনুশকা শর্মা

শুধুমাত্র সিনেমায় অভিনয় করে অথবা ব্র্যান্ড এন্ডর্সমেন্ট করেই তার আয় নয়। নিজের প্রোডাকশন হাউস এবং ফ্যাশন লেবেলও আছে। আনুশকার নেট ওয়ার্থ প্রায় ৪৬ মিলিয়ন মার্কিন ডলার। ছবিপ্রতি ১৫ কোটি টাকা নেন এই অভিনেত্রী।
​দীপিকা পাডুকোন

সেলিব্রিটি নেট ওয়ার্থের রিপোর্ট অনুযায়ী, দীপিকা পাডুকোনের সম্পদের মূল্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *