‘এই দুঃখ শেষ হয় না কেন…? ‘, স্বপ্নভঙ্গের পর মিমের বন্যা নেট দুনিয়ায়

২০ বছর পর ফাইনালে আবারও অজিদের কাছে হারের পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে হতাশা। সোমবার সকালে ঘুম থেকে উঠে সেই হতাশা আরও বেড়েছে। দেড় মাসের উত্তেজনা মুহূর্তে শেষ হয়ে যাওয়ায় অনেকেই একঘেঁয়ে জীবনে ফিরে যাওয়ার বিষয়ে চিন্তিত।
রবিবারের রাতে ভারতের জয়ের অপেক্ষায় ছিলেন বিরাট-রোহিত ভক্তরা। কিন্তু, খেলার শেষদিকে অজিদের জয় নিশ্চিত হতেই অনেকেই হতাশ হয়ে পড়েন। কেউ কেউ টেলিভিশনের সামনে থেকে উঠে পড়েন, আবার কেউ কেউ সাদা কাপড় দিয়ে টেলিভিশন সেট ঢেকে দেন।
অ্যাম্পায়ার রিচার্ড কেটেলবরোরকে নিয়েও তৈরি হয়েছে মিম। অনেকেই তাঁকে অপয়া বলে দেগে দিয়েছেন।
Fans Going for work tomorrow. After today's loss.#INDvsAUSfinal pic.twitter.com/xExeoBH6Aw
— Jai Upadhyay (@jay_upadhyay14) November 19, 2023
কুলি সিনেমায় অমিতাভ বচ্চনের একটি ভিডিয়ো ক্লিপ নিয়েও মিম তৈরি করেছেন কেউ কেউ। দুঃস্বপ্নের রাতের পরদিন সকালে অফিস যাওয়ার সময় যেন তেমনটাই অনুভব করছেন ক্রিকেটপ্রেমীরা।
Maturity is when you realise Kettleborough is the biggest panoti for indian cricket team 🥲 his curse continues.#INDvsAUSfinal pic.twitter.com/vAHyQaOA6T
— Ambani jiii (@ambani_jiii) November 19, 2023
মহাভারতের একটি অংশের ভিডিয়ো পোস্ট করে অনেকে লিখেছেন, ‘কর্ম করে যাও ফলে আশা করো না।’ অনেকে বলছেন আগামী কয়েকদিন ভারত বনাম অস্ট্রেলিয়ার এই ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করতে চান না।
Just do your DUTY! pic.twitter.com/JefT4om6Mk
— Bhagavad Gita 𑁍 (@GitaShlokas) November 19, 2023
মাসান ছবিতে ভিকি কৌশলের জনপ্রিয় ডায়লগ ‘ইয়ে দুঃখ খতম কায়ে নহি হোতা বে’ লিখেও অনেকে হতাশা প্রকাশ করেছেন। আবার হেরে গেলেও খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা।
RCB fan (me) moving on from world cup final losspic.twitter.com/oRJcWY12Rf
— All India Memes (@allindiamemes) November 19, 2023
ম্যাচ শেষে বিরাট, রোহিত, সিরাজদের চোখে জল হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা।