SPORTS: বিশ্বকাপ ফাইনালে কে এগিয়ে ভারত নাকি অস্ট্রেলিয়া? কী বলছে পরিসংখ্যান?

১০ দল থেকে এখন বাকি দুই দল। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে পর্দা নামছে প্রায় দেড় মাসব্যাপী চলা ৪৮ ম্যাচের বিশ্বকাপের। এবার একটি দল হাসবে শেষ হাসি। কোন সে দল-ভারত নাকি অস্ট্রেলিয়া?

ঘরের মাঠে খেলা। ভারত এখন পর্যন্ত বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল। তাই ভারতকেই ফাইনালে ফেবারিট মানছেন সবাই। কিন্তু টানা ৭ ম্যাচ জিতে ফাইনালে আসা অস্ট্রেলিয়াই কি ছেড়ে কথা বলবে? ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া দলটি যে বড় টুর্নামেন্টে সবসময়ই ভয়ংকর!

ফাইনালের আগে আসুন একনজরে দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি পরিসংখ্যান-
*ভারত এবং অস্ট্রেলিয়া ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে ১৫০ বার। এর মধ্যে জয়ের হিসাবে এগিয়ে অস্ট্রেলিয়া। তারা জিতেছে ৮৩টি ম্যাচ, ৫৭ ম্যাচে জয় ভারতের। ১০টি ম্যাচে কোনো ফল হয়নি।

*সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিছুটা এগিয়ে ভারত। সবশেষ পাঁচ ম্যাচে মুখোমুখিতে ভারত জিতেছে ৩টিতে, অস্ট্রেলিয়ার জয় দুবার।

*সবশেষ পাঁচ ম্যাচে দুই দলের মধ্যে সবচেয়ে বড় স্কোর ভারতের (৩৯৯) আর সর্বনিম্ন স্কোর অস্ট্রেলিয়ার (১৯৯)।

*এবারের বিশ্বকাপে গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছিল ভারত। চেন্নাইয়ে অসিদের ১৯৯ রানে গুটিয়ে দিয়ে ভারত জিতেছিল ৬ উইকেট আর ৫২ বল হাতে রেখে।

*তবে বিশ্বকাপের আগে ভারতের মাঠে ঠিক আগের ম্যাচেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। রাজকোটে ৩৫২ রানের বড় সংগ্রহ গড়ে ভারতকে ২৮৬ রানে গুটিয়ে দেয় অসিরা, জয় পায় ৬৬ রানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *