SPORTS: বিশ্বকাপে রোহিত-কামিন্সের লড়াই, দেখেনিন বিজয়ী টিম পাবে কত কোটির পুরুস্কার?

চলমান ওয়ানডে বিশ্বকাপ একেবারে গোধূলি লগ্নে এসে দাঁড়িয়েছে। ত্রয়োদশ আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এর মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপ আসরের।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচকে ঘিরে করে উত্তেজনার পারদ যে একেবারে আকাশছোঁয়া হবে, তা বলা যেতেই পারে।
এবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ২০০৩ সালের পর আবারো বিশ্বকাপের ফাইনালে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে ফের খেলতে নামবে। সৌরভ যে কাজটা শেষ করতে পারেননি, সেটে রোহিত শর্মা করতে পারেন কি না সেদিকেই আপাতত তাকিয়ে থাকবেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা।
অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত মোট পাঁচবার বিশ্বকাপ খেতাব জয় করতে পেরেছে। সেখানে ভারত জিততে পেরেছে মাত্র দুইবার (১৯৮৩ ও ২০১১)। গত ১২ বছর ভারতীয় ক্রিকেট দল আর কোনো বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি। এবার কী হবে সেই স্বপ্নপূরণ? তবে টিম ইন্ডিয়া আপাতত যে ফর্মে রয়েছে, তা বলা যেতেই পারে।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে তারা এই টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে জয়লাভ করেছে। অর্থাৎ রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া একটাও ম্যাচে না হেরে ফাইনাল ব্যাটলে নামতে চলেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে গিয়েছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারত কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে থাকবে।
এই টুর্নামেন্টে যে দল জয়লাভ করবেন, তাদের ৩৩ কোটি টাকা পুরস্কার মূল্য দেওয়া হবে। আর যারা হেরে যাবে তাদের দেওয়া হবে ১৬ কোটি টাকা। তবে সবাই সবকিছু ভুলে আপাতত ভারতের জয়ের দিকেই তাকিয়ে রয়েছে। হবে কী সেই স্বপ্নপূরণ? আবারো একদিনের ক্রিকেট বিশ্বকাপের খেতাব জিততে পারবে টিম ইন্ডিয়া? সেটা আপাতত সময়ই বলবে।