GOLD: অবশেষে সোনার দামে মিললো স্বস্তি! জানুন কলকাতায় আজ হলুদ ধাতুর দাম কত ?

ভারতের বিভিন্ন শহরে সোনার দাম আজ (১৭ জুলাই ২০২৩) সকালে আপডেট করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৫,৫৯৫ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৬,১০৪ টাকা।

ভারতে সোনার দাম নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু কারণ বিবেচনা করা হয়। এর মধ্যে মার্কিন ডলার, দেশের টাকা, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা, দেশের বাজারে সোনার চাহিদা, করের হার, মুদ্রাস্ফীতি, ভৌগলিক অবস্থা, ব্যাঙ্কে সুদের হার ইত্যাদি উল্লেখযোগ্য

বর্তমান পরিস্থিতিতে মূদ্রাস্ফীতি ও আর্থিক কারণে সোনায় বিনিয়োগ বেড়েছে। যার জন্য বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ করতেও বিশেষ পছন্দ করছেন।

আজ দেশের বড় শহরগুলিতে সোনার দাম নিম্নরূপ:

শহর ২২ ক্যারেট প্রতি গ্রাম ২৪ ক্যারেট প্রতি গ্রাম
কলকাতা ৫,৫৯৫ ৬,১০৪
দিল্লি ৫,৬১০ ৬,১১৯
মুম্বই ৫,৫৯৫ ৬,১০৪
চেন্নাই ৫,৬৪৫ ৬,১৫৮
বেঙ্গালুরু ৫,৫৯৫ ৬,১০৪
হায়দরাবাদ ৫,৫৯৫ ৬,১০৪

ভারতে সোনার দাম প্রতিদিন ওঠানামা করে। তাই সোনা কেনার আগে সর্বশেষ দাম জেনে নেওয়া ভালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *