ইতিহাসের আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু উল্লেখনীয় ঘটনা (১৫ নভেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৭৯৫- লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
১৮৩০- প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
১৮৫৯- প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
১৯২৬- রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।
১৯৯৭- মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) ঢাকায় সেবাদান কার্যক্রম শুরু করে।

জন্ম:
১৮৬২- জার্মান লেখক, কবি, নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার গেরহার্ট হাউপ্টমান।
১৮৭৪- ডেনিশ প্রাণীবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী আগস্ট ক্রোঘ।
১৮৭৫- ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডা।
১৮৯১- চিকিৎসক ও সাংবাদিক পশুপতি ভট্টাচার্য।
১৮৯৬- বাংলাদেশি সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব রণদাপ্রসাদ সাহা।
১৯৫৪- বাংলাদেশের একজন লোকসংগীত শিল্পী এবং বংশীবাদক বারী সিদ্দিকী।
১৯৮৬- ভারতীয় নারী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা।

মৃত্যু:
১৮৫৬- প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক মধুসূদন গুপ্ত।
১৯২৩- সাংবাদিক-সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়।
১৯৭০- বাঙালি টপ্পাগায়ক কালীপদ পাঠক।
১৯৮৭- বাঙালি গায়ক, সুরকার ও সংগীত শিল্পী শ্যামল মিত্র।
২০২০- দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কিংবদন্তী ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়।
২০২১- বাংলাদেশি সাহিত্যিক হাসান আজিজুল হক।

দিবস:
আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *