“আমি রাজ্যের মন্ত্রী-জেলে জ্যোতিপ্রিয়র লম্বা আবদারের ফিরিস্তি, ‘SSKM’ নাম জপ!

কালীপুজোর দিন রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। জেলে দু’রাত কাটতে না কাটতেই একের পর এক আবদারে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

রবিবার রাতে আদালতের নির্দেশে তাঁকে খাবার দেওয়া হয়। কিন্তু সেই খাবার খেতে অস্বীকার করেন তিনি। জেল কর্তৃপক্ষকে বলেন, “আমাকে শুধু ওষুধ দাও।” জেল হাসপাতালের চিকিৎসকরা মন্ত্রীকে জানিয়ে দেন খাবার ছাড়া ওষুধ খাওয়া যাবে না। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় বুঝিয়ে তাঁকে খাবার খাওয়ানো হয়।

তাঁর জন্য বরাদ্দ সেল নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করেন বালু। তিনি বলেন, “আমি রাজ্যের মন্ত্রী। এই জেল রাজ্য সরকারের আওতাধীন। আমি এই সেলে থাকব না। আমাকে SSKM হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হোক। শরীরের বাঁদিকে প্যারালাইসিস হয়ে গিয়েছে।”

আদালতের নির্দেশ না থাকায় জেল কর্তৃপক্ষ ধৃত মন্ত্রীর জন্য কোনও খাটের বন্দোবস্ত করেনি। মাটিতে কম্বল পেতে তাঁকে ঘুমোতে হচ্ছে।

ইডির হেফাজতে থাকাকালীন, বেসরকারি হাসপাতালের ডায়েট চার্ট মেনে জ্যোতিপ্রিয়কে খাবারই দেওয়া হচ্ছিল। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে রিপোর্ট পাঠিয়ে আদালতকে জানানো হয়, ডায়েট মেনে খাবার দেওয়ার পরিকাঠামো তাদের রয়েছে। তারপর থেকেই বালুকে জেলে তৈরি খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। ১৬ নভেম্বর ফের তাঁকে আদালতে পেশ করা হবে।

জ্যোতিপ্রিয় মল্লিকের আবদারের তালিকা

খাবার না খাওয়ার আবদার
রাজ্যের মন্ত্রী হওয়ার দাবিতে SSKM হাসপাতালে পাঠানোর আবদার
জেলে খাটের বন্দোবস্ত না করায় অসন্তোষ প্রকাশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *