ইতিহাসের আজকের এই দিনের উল্লেখনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় (১৪ নভেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৭৮০- ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।
১৮৬৫- মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।
১৮৯৬- নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।
১৯০৮- খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনষ্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।
১৯২২- যুক্তরাজ্য থেকে বিবিসি প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়।
১৯৬৯- তিন মার্কিন নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিনা অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা করেন।

জন্ম:
১৮৮৯- ভারতের জাতীয় কংগ্রেসের ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু।
১৮৯১- কানাডীয় চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিন এর সহ-আবিষ্কারক ফ্রেডরিক ব্যানটিং।
১৯০৪- ইংরেজ ক্রিকেটার হ্যারল্ড লারউড।
১৯৩৮- ইংরেজ লেখক কারেন আর্মস্ট্রং।

মৃত্যু:
১৭১৬- জার্মান দার্শনিক এবং গণিতবিদ গট্ফ্রিট লাইব্নিৎস।
১৮৩১- জার্মান দার্শনিক গেয়র্গ ভিলহেল্ম হেগল।
১৮৩২- ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাস্মুস রাস্ক।
১৯২০- ভারতের স্বাধীনতা সংগ্রামী রাজা সুবোধচন্দ্র বসু মল্লিক।

দিবস:
বিশ্ব ডায়াবেটিস দিবস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *