আম্বানি পুত্রদের সাথে জোর টক্কর? পাক ধনকুবেরের ছেলের সম্পত্তির হিসেব জানলে চমকে যাবেন

ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বিশ্বের তাবড় ধনীদের সম্পত্তির থেকেও বেশি। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৯ হাজার ৭০ কোটি ডলার। ভারতের ধনকুবেরদের কথা তো অনেকেই জানেন, তবে প্রতিবেশী দেশ পাকিস্তানের শীর্ষ ধনকুবের কে?
পাকিস্তানের শীর্ষ ধনকুবের শাহিদ খান:
পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তি শাহিদ খান। পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকার ব্যবসায়ী এই শাহিদ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার ১৪০ কোটি ডলার। তাঁর আয়ের প্রধান উৎস গাড়ির যন্ত্রাংশ বিক্রি। বিশ্বের সেরা ধনীদের তালিকায় শাহিদ রয়েছেন ২৯১ নম্বরে।
শাহিদের নামে রয়েছে ‘ফ্লেক্স-এন-গেট’ নামে একটি সংস্থা। এই সংস্থাটি ধাতব উপাদান তৈরি ও সরবরাহ করে। শাহিদের পুত্র টনি খান বর্তমানে বাবার ব্যবসার সিংহভাগই সামলাচ্ছেন। টনির আসল নাম অ্যান্টনি রফিক খান। তিনি বাবার ফুটবল ক্লাব ‘জ্যাকসনভিল জাগুয়ার’ ও ‘ফুলহ্যাম এফসি’ ছাড়াও ‘অল এলিট রেসলিং’, ‘ট্রুমিডিয়া নেটওয়ার্ক’, ‘অ্যাক্টিভিস্ট আর্টিস্ট ম্যানেজমেন্ট’ ও ‘রিং অফ অনার’ নামে সংস্থাগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে টনির মোট সম্পত্তির পরিমাণ ১২ হাজার কোটি টাকা।
ভারত ও পাকিস্তানের শীর্ষ ধনকুবেরদের সম্পত্তির তুলনা করলে দেখা যায় যে, ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ পাকিস্তানের ধনকুবেরদের সম্পত্তির থেকে অনেকটাই বেশি। তবে পাকিস্তানের খারাপ সময় সত্ত্বেও বিশ্ব বাজারে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে শাহিদ ও তাঁর ছেলে টনি।