রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু, ভিড়ের চাপে গুরুতর আহত আরও কয়েকজন

গুজরাটের সুরাট রেলস্টেশনে দীপাবলির ছুটিতে বাড়ি ফেরার জন্য ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই তাতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বীরেন্দ্র কুমার। তিনি বিহারের ছাপড়ার বাসিন্দা ছিলেন। সুরাটে কাজ করতেন।

রেলের দাবি, ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন বীরেন্দ্র। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে RPF। বীরেন্দ্রকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারপরও বাঁচানো যায়নি।

এদিন স্টেশনে মাত্রাতিরিক্ত ভিড় থাকায় প্রবল গরমে বেশ কয়েকজন যাত্রী অচৈতন্য হয়ে পড়েন। তাঁদের বাঁচাতে ছুটে আসেন RPF-র জওয়ান ও অফিসাররা। বেশ কয়েকজনের মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হয় তাঁদের। চিকিৎসার পরিভাষায় একে বলে সিপিআর।

রেল প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ দর্শনা জারদোস দুর্ঘটনার পর সুরাট স্টেশনে যান। আহতদের খোঁজ খবর নেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *