বিষ মদ খেয়ে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ৭

হরিয়ানার যমুনানগর ও আম্বলা জেলায় বিষাক্ত মদ খেয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যমুনানগরের মান্ডেবাড়ি, পানজেটো কা মাজরা, ফুসগড় এবং সারণ গ্রামে ১১ জন এবং আম্বলা জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুবরণকারীদের মধ্যে একজন ৭০ বছরের বৃদ্ধ। তাঁর ছেলে রবীন্দর জানান, তাঁর বাবা নিয়মিত মদ্যপান করতেন। তবে খুব কম পরিমাণ মদ্যপান করেন তিনি। আগের দিনেও তাঁর মদ্যপান করেন আমার বাবা। তারপরেই তাঁর শরীরে বিষক্রিয়া দেখা দেয়। এই বিষ মদ খেয়েই আমার বাবার মৃত্যু হয়েছে।
বিষ মদ খেয়ে মৃত্যুর এই ঘটনার জন্য বিরোধীরা হরিয়ানার সরকারকে দায়ী করছে। তাদের দাবি, আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু সেই সব ঘটনা থেকে কোন শিক্ষাই নেয়নি মনোহর সিং খাট্টারের সরকার।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সাতজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা জড়িত আছে তাদের ধরার জন্য অভিযান চলছে। মদ তৈরির বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করাও হয়েছে। কিন্তু গ্রামের লোকজন প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। তাদের আশঙ্কা, এই নিয়ে কিছু বললেই তাদের প্রাণ দিতে হবে।
এই ঘটনার পর হরিয়ানায় বিষ মদ বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।