‘অভিষেককে হারিয়েই দিল্লি যাব’, চ্যালেঞ্জ নওশাদের

ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবারও নির্বাচনে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়েই দিল্লিতে সংসদে যাবেন।

নওশাদ বলেন, “আমার ইচ্ছে আছে লোকসভায় ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হবো এবং অভিষেককে হারিয়ে দিল্লিতে লোকসভায় যাওয়ার।”

তিনি আরও বলেন, “ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের মডেলের নামে মানুষকে শোষণ করা হচ্ছে। নাদিয়াল হাসপাতাল থেকে শুরু করে ১৬ বিঘা বসতি, মেটিয়াবুরুজ গার্মেন্টস শিল্প, রাস্তাঘাটের করুন অবস্থা। মানুষ ক্ষুব্ধ। এই ক্ষোভের জোরে আমি অভিষেককে হারিয়ে দিল্লিতে যাব।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা দেওয়ার ঘোষণার সমালোচনাও করেছেন নওশাদ। তিনি বলেন, “ভোটের আগেই এই ভাতা দেওয়ার কথা মনে পড়ল। এটা দিয়ে উনি মানুষের ভোট পেতে চাইছেন। তবে আদতে এই ভাতা দিতে রাজ্য সরকার যে ব্যর্থ সেটা পরোক্ষভাবে স্বীকার করে নিলেন তিনি।”