জমি বিক্রি করে প্রেমিকার সঙ্গে ‘হানিমুন’, স্ত্রীর অভিযোগ অপহরণের

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এক যুবক জমি বিক্রি করে প্রেমিকার সঙ্গে পালিয়ে গেলেন। তাঁর স্ত্রী তাঁকে অপহরণের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছেন।

গত ২৩ অক্টোবর বিকেলে সাওড়াবেড়্যা জালপাই গ্রামের ওই যুবক কাজের জন্য বার হয়েছিলেন। কিন্তু, এরপর আর তিনি বাড়ি ফেরেননি। তাঁর স্ত্রী তাঁকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন।

এরপর তিনি তাঁর এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন, তাঁর স্বামী পাঁচ লাখ টাকার বিনিময়ে জমি বিক্রি করেছেন। এই খবর শুনে তাঁর সন্দেহ হয়।

পরে তিনি জানতে পারেন, তাঁর স্বামী ঘোলচক গ্রামের এক যুবতীর সঙ্গে প্রেম করছেন। সেই যুবতীর সঙ্গেই তিনি পালিয়ে গিয়েছেন।

পালিয়ে যাওয়া যুবকের বয়স ৩৯। তাঁর এক মেয়ে এবং ছেলে আছে। মেয়ে বিবাহিত। তিনি আগে মোটর ভ্যান চালাতেন। আপাতত তিনি একটি গাড়ি রক্ষণাবেক্ষণের কাজ করেন।

পালিয়ে যাওয়া যুবকের স্ত্রী জানান, তাঁর স্বামীর এমন আচরণ তিনি কখনোই আশা করেননি। তিনি বলেন, “আমার স্বামীর সঙ্গে আমার ভরা সংসার। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে ছোট। কিন্তু, প্রেমে পড়ে তিনি সব ভুলে গেছেন।”

তিনি আরও বলেন, “আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে যাবতীয় চেষ্টা করব।”

এদিকে, নন্দকুমার থানার ওসি সৌরভ চিন্না বলেন, “অভিযোগের ভিত্তিতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুবককে খোঁজার জন্য সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের তরফে। চালানো হচ্ছে তল্লাশিও।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *