জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ, নিলাম করে কোটিপতি মৎস্যজীবী!

গত সোমবার পাকিস্তানের করাচিতে এক বিরল প্রজাতির সোনালি মাছ নিলামে বিক্রি হয়েছে ৭০ মিলিয়ন পাকিস্তানি মুদ্রায়, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকার সমান। এই মাছটি ধরার পর রাতারাতি কোটিপতি হয়ে গেছেন পাক মৎস্যজীবী হাজি বালোচ।

পাক মৎস্যজীবী সংগঠনের প্রধান মুবারক খান জানান, আরব সাগরে মাছ ধরার সময় হাজি বালোচের জালে এই মাছটি ধরা পড়ে। মাছটি নিলামে তোলার পরই বিপুল দাম ওঠে।

জীববিজ্ঞানীদের মতে, সোনালি মাছটিতে থাকা একটি বিশেষ ধরনের পদার্থের দারুণ ঔষধি গুণ রয়েছে। এই কারণে এই মাছটি খুবই মূল্যবান। তবে এটি খুবই বিরল প্রজাতির মাছ এবং এটি সহজে ধরা পড়ে না।

হাজি বালোচ জানান, তিনি ভাগ্যবান যে তার জালে এই মাছটি ধরা পড়েছে। তিনি বলেন, “আমি মাছটির দাম এতটা বেশি হবে তা কখনই ভাবিনি। যখন দাম ৭ মিলিয়ন পর্যন্ত উঠল, তখন আমার মাথা ঘুরে গেল।”

উল্লেখ্য, সোনালি মাছটির ওজন সাধারণত ২০ থেকে ৪০ কেজির হয়ে থাকে। এগুলির দৈর্ঘ্য এক থেকে দেড় মিটার। মূলত পূর্ব ইউরোপের দেশগুলিতেই পাওয়া যায় এই মাছ। তবে সোওয়া মাছ গভীর সমুদ্রের জলজ প্রাণী। প্রজনন ঋতুতে এগুলি উপকূলের কাছে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *