প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক, OYO রুম থেকে উদ্ধার মৃতদেহ

দিল্লির মৌজপুর এলাকায় একটি হোটেলের রুমে এক যুবক ও যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, যুবতীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, আত্মঘাতী হয়েছেন যুবক।

পুলিশের অনুমান, ওই যুবক-যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে তাঁদের প্রেমের পরিণতি মেনে নেবে না সমাজ। সেই ভাবনা থেকেই দু’জনে একসঙ্গে আত্মহত্যা করার পথ বেছে নেন।

ঘটনাটি ঘটেছে গত ২৭ অক্টোবর। ওই দিন দুপুর ১টা ২ মিনিটে ওই যুবক ও যুবতী মৌজপুরের একটি ওয়ো হোটেলের ৩০২ নম্বর রুমে চার ঘণ্টার জন্য রুম বুক করেন। পৌনে আটটা বেজে যাওয়ার পরও তাঁরা হোটেল রুম ছাড়েন না দেখে সন্দেহ হয় কর্মীদের। তখনই তাঁরা দরজায় ধাক্কা দেন। কোনও সাড়াশব্দ না পেয়ে বিট কনস্টেবলকে খবর দেন। পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়।

ভেতরে ঢুকে দেখা যায়, যুবতী বিছানায় পড়ে আছেন। তাঁর গলায় ফাঁস। ফ্যান থেকে ঝুলছে যুবকের দেহ।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *