নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, পথ দুর্ঘটনায় আহত ১৫ যাত্রী

ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অন্তর্গত শালচাতুরি এলাকায় বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

জানা গেছে, মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম ভায়া ধেরুয়া রুটের একটি বাস বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামে যাচ্ছিল। সকাল সাতটা চল্লিশ মিনিট নাগাদ শালচাতুরি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশে থাকা ধানক্ষেতের দিকে যেতে থাকে। জমি থেকে রাস্তা অনেক উঁচু থাকায় বাসটি বাঁ দিকে উলটে যায়।

বাসের যাত্রীদের চিৎকারের আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা শুরু করেন উদ্ধার কাজ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়।

আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙে গেছে বলে জানা গেছে। তাদেরকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের চালক ও কন্ডাক্টর ঘটনাস্থলেই পালিয়ে যান। পুলিশ তাদের খোঁজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *