নতুন করে বরফে ঢাকল সিকিম, তুষারপাতের খবরে খুশি পর্যটকরা

অক্টোবর মাসে সিকিমে তুষারপাত হচ্ছে। এমন ঘটনা আগে কখনও হয়নি। এই আগাম তুষারপাতের খবরে খুশি এবং উজ্জীবিত পর্যটকরা। বন্যার বিপর্যয়ের কথা ভুলে আবার সিকিমমুখী হচ্ছেন তারা।

ইতিমধ্যেই সাদা চাদরে ঢাকা পড়েছে সিকিমের দুটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আগামী কয়েকদিনেও তুষারপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গত বছর সিকিমে প্রথম তুষারপাত হয়েছিল ২৭ ডিসেম্বর। চলতি বছরে অক্টোবর মাসেই তুষারপাত হচ্ছে। সম্ভবত এই প্রথম অক্টোবর মাসে তুষারপাত হয়েছে। আবহাওয়া দফতরের আধিকারিক গোপীনাথ রাহার মতে, সময়ের আগেই তুষারপাত হওয়ার অন্যতম কারণ হতে পারে পশ্চিমি ঝঞ্ঝা। সেখানে তাপমাত্রা ২ ডিগ্রিতে নেমেছে বলেও জানান তিনি।

তুষারপাতের খবরে সিকিমে পর্যটকদের ভিড় বাড়ছে। অনেকেই উত্তর এবং পূর্ব সিকিমের যে অঞ্চলে তুষারপাত হচ্ছে সেখানে যাওয়ার জন্য খোঁজখবর নিচ্ছেন। সিকিমের ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সতীশ বারদেওয়ার দাবি, এই তুষারপাত পর্যটকদের মুগ্ধ করেছে। তাদেরকে সিকিমে বেড়াতে আসতে প্রলুব্ধ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *