হাসপাতাল থেকে পালাল বিচারাধীন আসামী, জেলরক্ষীদের গাফিলতির অভিযোগ

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের থেকে বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত শনিবার ভর্তি হওয়া মহম্মদ সাজিদ নামে ওই বন্দি আজ সকালে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান।

জানা গেছে, দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দি সাজিদ ইকো পার্ক থানার একটি মামলায় অভিযুক্ত ছিলেন। চিকিৎসার জন্য তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাজিদকে পাহারা দেওয়ার জন্য দুই জেলরক্ষীকে মোতায়েন করা হয়েছিল। কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সাজিদ।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতাল ও আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েকদিন আগে এসএসকেএম হাসপাতালেও একই ধরনের ঘটনা ঘটে। পকসো মামলায় বিচারাধীন বন্দি সূর্যকান্ত মণ্ডলও হাসপাতাল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী কর্তব্যে গাফিলতির অভিযোগও উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *