SPORTS: পাওয়ার প্লে-তে ইংল্যান্ডের দারুণ শুরু, বড় রানের দিকে যাচ্ছে দল

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। যেখানে প্রথম পাওয়ার প্লে-তে ভালো শুরু পেয়েছে ইংলিশরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১০ ওভারে এক উইকেটে ৭০ রান।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।

ম্যাচের শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। তবে ম্যাচের সপ্তম ওভারে আঘাত হানেন আরিয়ান দত্ত। তার বল সুইপ করতে গিয়ে মিকিরিনের তালুবন্দী হন বেয়ারস্টো। আউট হওয়ার আগে ১৫ রান করেন তিনি।

এরপর বাইশ গজে আসেন জো রুট। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মালান। এখন মালান ৫১ ও রুট ১ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দৌদ, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোলেফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *