গড়ে ফেললেন রেকর্ড, বিশ্বকাপে তৃতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান জাদরানের

এবারের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে চলেছে আফগানিস্তান দল। আজ অর্থাৎ ৭ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে তারা। সেই ম্যাচেও দাপট অব্যাহত রেখেছে তারা। এদিন অজিদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে আফগানিস্তান।

ইব্রাহিম জাদরান আফগানিস্তানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। মাত্র ১৪৩ বলে ১২৯ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এই ইনিংসে জাদরান বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ব্যাটার হিসেবে শতরান করেন।

জাদরান বলেন, “সচিন স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল। যা এই রান করতে আমাকে অনেকটা সাহায্য করেছে। সে দীর্ঘ ২৪ বছর ধরে খেলেছে, অনেক অভিজ্ঞতা তাঁর। অনেক ধন্যবাদ জানাই তাঁকে। তাঁর কথা শুনে অনেক আত্মবিশ্বাস আমি পেয়েছি। সেই জন্য সচিন স্যারকে ধন্যবাদ জানাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *