ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা, দিল্লির পর বায়ুদূষণে নাকাল এবার পাকিস্তানের পাঞ্জাব

ভারতের রাজধানী দিল্লির মতো এবার বায়ুদূষণে বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। এমন পরিস্থিতিতে সেখানে চার দিনের ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ছুটি পালন শুরু হবে। এতে দূষণের পরিমাণ কমতে পারে।

এয়ার কোয়াটি ইনডেক্স তালিকায় সবচেয়ে বেশি স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাঞ্জাবের রাজধানী লাহর। অতিরিক্ত দূষণের কারণে সেখানের স্কোর ৩৭৭। অন্যদিকে ৩৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

স্কোর ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০-র মধ্যে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।

প্রতিবছরই দীপাবলির সময় দূষণে ঢাকে দিল্লি। নভেম্বর মাস পড়তে না পড়তেই দূষণ শরু হয়। পাশাপাশি এই সময়ে পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের বিস্তীর্ণ অংশে ফসলের গোড়া পোড়ানো হয়। তার জেরেও ভয়াবহ দূষণের শিকার হয় দিল্লি, নয়ডা ওবং বিস্তীর্ণ লাগোয়া এলাকা। গত বছরও দীপাবলির রাতের পরেই দিল্লির বাতাসের মান চলে যায় ‘খুব খারাপ’ ক্যাটেগরিতে। ধোঁয়াশায় ঢেকে গিয়েছিল দেশটির রাজধানীর আকাশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *