রবি শাস্ত্রীর ইশান কিষাণের উদ্দেশ্যে ‘চাড্ডি’ মন্তব্য নিয়ে উত্তাল নেট দুনিয়া

রবিবার পয়েন্ট তালিকায় দু’নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। ভারতীয় ইনিংসে ২২ ওভারের খেলা চলছে। ৪০ রান করে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। ১৭ রানে খেলছিলেন শ্রেয়স আইয়ার। সেই সময়ে ক্যামেরাবন্দি হয় একটি গুরুত্বপূর্ণ দৃশ্য। ভারতের ডাগআউটে দেখা যায়, রোহিত শর্মা খুব বেশি ভাবে ইশান কিষাণকে কী সব বুঝিয়ে চলেছেন। বোঝাই যাচ্ছিল, ইশানের মারফৎ কোহলি এবং শ্রেয়সকে কোনও মেসেজ দিতে চাইছিলেন রোহিত। আর সেই মেসেজই ইশানকে পাখি পড়ার মতো করে বোঝাচ্ছিলেন ভারত অধিনায়ক। এই দৃশ্যটি সকলেরই দৃষ্টি আকর্ষণ করে।

এই সময়ে আবার ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী। তিনি পুরো বিষয়টি দেখে মজা পেয়েছেন। এবং তিনি মজা করেই একটি মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ‘যদি ওলটপালট কিছু হয়ে যায়, এবং ব্যাটার এসে বলে যে ইশান, এটা তাঁকে করতে বলেছে, তবে কিন্তু ইশানেরই চাড্ডি ধরে টানাটানি হবে, ভুল মেসেজ দেওয়ার জন্য।’ এই মন্তব্যটি দ্রুত সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ে। এবং এর মেমস ভাইরাল হয়ে যায়। ভক্তরাও এটা নিয়ে হাসাহাসি করছেন।

শেষ পর্যন্ত ভারত ৫ উইকেটে ২৪৫ রান করে দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানে অলআউট করে দিয়েছে। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই শীর্ষস্থান পোক্ত করে ফেলল ভারত। অর্থাৎ শীর্ষস্থানে থেকেই তারা সেমিফাইনালে খেলতে নামবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *