‘ইডেন গার্ডেনসে কেন হিন্দি গান বাজবে’, ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর দাবি গর্গ চট্টোপাধ্যায়ের

রবিবার ৫ নভেম্বর ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ‘মা তুঝে সালাম’ গানটি বাজানো হয়েছিল। এই গানটি হিন্দি ভাষায় লেখা। এদিন ম্যাচের শেষে এই গানটি বাজানো হলে গোটা স্টেডিয়াম গানটিতে গলা মেলায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের সমালোচনা শুরু হয়।
গর্গ চট্টোপাধ্যায় টুইটারে লিখেন, “বিসিসিআই কি ভারতের কেবল ইউপি বিহার বা উর্দু হিন্দি জোনের জন্য? ভারতের একজন অহিন্দি নাগরিক হিসেবে এটা প্রত্যাশা করা ভুল যে দিল্লির কোনও স্টেডিয়ামে হিন্দির বদলে অন্য গান বাজবে। তাহলে বাংলায় কেবল বাংলা বা কর্নাটকে কেবল কন্নড় গান বাজবে প্রত্যাশা করা কি ভুল?”
গর্গ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পর অনেকেই তাকে সমালোচনা করেন। তারা বলেন, “ইডেন গার্ডেনসে যে শুধু বাংলা গান বাজানো হবে এমন কোনও নিয়ম নেই। দক্ষিণ ভারতের গানও বাজানো হয়। ইংলিশ গানও বাজানো হয়। সর্বোপরি আমাদের জাতীয় সঙ্গীত বাজে যা একজন বাঙালির লেখা আর সেটা বিহারী, পঞ্জাবি, সহ সকলেই গান।”