ফের কম্পন দিল্লিতে, জোড়ালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

গত শনিবার নেপালে ভূমিকম্পের পর, সোমবার বিকেলে ফের জোরাল কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির তরফে জানানো হয়, এদিনের কম্পনের মাত্রা ছিল ৫.৬।

নেপালের এই কম্পনের জেরেই ফের কেঁপে ওঠে দিল্লি-NCR সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে, ৩০ সেকেন্ডের মধ্যে দু’বার কেঁপে ওঠে রাজধানী এলাকা।

বারবার এ হেন কম্পনে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। বহুতল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন আবাসিকরা। কেঁপে ওঠে বহুতল, পাখা-আলো কেঁপে ওঠার ফটো-ভিডিয়ো ইতিমধ্যেই শেয়ার হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

গত শনিবার রাতে নেপালে ভূমিকম্পের পর, দিল্লি-NCR সহ উত্তর ভারতে কম্পন অনুভূত হয়েছিল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যে কোনও মুহূর্তে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠতে পারে হিমালয় এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *