SPORTS: ‘অনেক আশা নিয়ে ভারতে এসেছিলাম’- বিশ্বকাপ নিয়ে হতাশা প্রকাশ বাটলারের

চলমান বিশ্বকাপে ‘ফেবারিট’ তকমা নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। তবে আসরের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে ইংলিশরা। এরপর টাইগারদের হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। তবে পরের পাঁচটি ম্যাচেই হেরেছে জস বাটলারের দল।

সবশেষ নিজেদের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে সেমির আশা শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। অথচ কে ভেবেছিল টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলে হৈচৈ ফেলে দেওয়া ইংলিশদের এমন দুরবস্থা হবে!

চলমান আসরে ইংল্যান্ডের যা অবস্থা, তাতে করে শঙ্কা তৈরী হয়েছে ইংলিশদের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। বাটলার বলছেন, অধিনায়ক হিসাবে কারোর কাছেই এটি ভালো বিষয় নয়।

বাটলার বলেন, ‘আমি খুবই হতাশ। ম্যাচের পর আমরা এই বিষয়টি নিয়েই কথা বলছিলাম। তবে ব্যাটিংয়ে আরো বেশি উন্নতি করা দরকার, কিন্তু আমরা এখনো অনেকটাই পিছিয়ে রয়েছি। আপনি যখন ৩০ রানে হারেন তখন কোনো অভিযোগ থাকে না।’

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ভারতে এসেছিল ইংল্যান্ড। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে না পেরে চরম হতাশাই ঝরলো বাটলারের কন্ঠে, ‘একজন ক্যাপ্টেন হিসেবে আপনি এই অবস্থানে দাঁড়িয়ে আছেন এটা খুবই হতাশার। আপনি ভারতে এসেছিলেন অনেক আশা নিয়ে, আমরা নিজেদের প্রতি কোনও সুবিচার করিনি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *