আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি, গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে লক্ষাধিক টাকা লুঠ

হুগলির হরিপালে গ্রাহক সেজে একটি গ্ৰাহক পরিষেবা কেন্দ্রে ডাকাতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ দোকান বন্ধ করছিলেন সোমনাথ পাঁজা নামে এক ব্যক্তি। অভিযোগ, সেই সময় গ্রাহক সেজে দুই ব্যক্তি দোকানে ঢোকে। আচমকা পকেট থেকে বের করে ফেলে আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানে চলে লুঠপাঠ। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে।

সোমনাথবাবু জানাচ্ছেন আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ডাকাতেরা। ডাকাতেরা দোকান থেকে বেরিয়ে যেতেই চিৎকার শুরু দেন সোমনাথবাবু। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। কাছেই ডিউটিতে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার। তাঁদেরও তাঁর চিৎকারে এগিয়ে আসেন। দুষ্কৃতীরা যে রাস্তায় দিয়ে পালিয়েছে সেদিকে ধাওয়াও করা হয়। কিন্তু, তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *